সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটার গান উদ্ধার

রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটার গান উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে দেশীয় একটি শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-২। আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব। র‌্যাব-২ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যে জানা যায়, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দেশীয় একটি শুটার গান পড়ে আছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি দল ঘটনাস্থলে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় শুটার গানটি উদ্ধার করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের।জানা গেছে, গত রোববার এয়ারপোর্ট এলাকার একটি ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় মামলা হয়। মামলাটির তদন্তে নেমে ডিবি রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে।অভিযানে ডাকাতির টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত ডাকাতির মামলার তদন্তের অগ্রগতি এবং গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতেই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫