বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
ঢাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঢাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  গ্রেপ্তার যুবকের নাম সুমন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন শুক্রবার (২৮ আগস্ট) জানান, ঘটনার পর শিশুটিকে তার মা চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় শিশুটির মা সুমনের বিরুদ্ধে শাহ আলী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।