রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ঢাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট

প্রতীকী ছবি

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার যুবকের নাম সুমন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন শুক্রবার (২৮ আগস্ট) জানান, ঘটনার পর শিশুটিকে তার মা চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় শিশুটির মা সুমনের বিরুদ্ধে শাহ আলী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : ঢাকা শিশু ধর্ষণ

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x