বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ থাকায় বাজারে কোনো সংকটের আশঙ্কা নেই।
রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।