রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন মোহাম্মদ মামুন ফারুক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) পদে পদোন্নতি লাভ করেছেন অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ মামুন ফারুক। পদোন্নতির পর তিনি ব্যাংকের হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৬ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতার অধিকারী মামুন ফারুক ১৯৯৯ সালে দ্য সিটি ব্যাংকে কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালে এমটিবিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, ট্রেড অপারেশনস, রিলেশনশিপ ব্যাংকিং এবং করপোরেট ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশেষ করে করপোরেট ব্যাংকিং খাতে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং কৌশলগত ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে। নতুন দায়িত্বে তিনি এমটিবির হোলসেল ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন মোহাম্মদ মামুন ফারুক

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x