সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও সবজি

রাজধানীর নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। আগের সপ্তাহের তুলনায় দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও সবজির উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা চাপে রয়েছেন। শুক্রবার সকালে উত্তরা সমবায় বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই চড়া রয়েছে।

মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৬০-১৬৫ টাকা, সোনালী ৩০০ টাকা, লেয়ার ৩৪০-৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১,০০০-১,২০০ টাকার মধ্যে থাকায় এ বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

মাছের বাজারেও দামের চাপ অব্যাহত রয়েছে। আকারভেদে ইলিশের দাম ১,৫০০ থেকে ২,৭০০ টাকা পর্যন্ত। এছাড়া রুই, কাতলা, পাবদা, গলদা চিংড়ি, শিং, কাঁচকি ও মলা মাছও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম কমেনি, তাই খুচরা বাজারেও দাম কমানোর সুযোগ নেই।

সবজির বাজারেও একই চিত্র। অধিকাংশ সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। বরবটি, ঢেঁড়শ, করলা, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, গাজর, শিমসহ বিভিন্ন সবজি আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে চাল, সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, বেগুন ও শসাসহ কয়েকটি পণ্যের দাম আরও বেড়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও সবজি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x