শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের আরেক দুঃশ্চিন্তা

চোট পাওয়ায় তাইজুল ইসলাম আজ বোলিং করতে পারেননি। ছবি: ফাইল ছবি

ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা বাংলাদেশের হলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। ব্যাটিংয়ে বড় সংগ্রহ তুলে বাংলাদেশকে চাপে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। একই সঙ্গে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছে তাইজুল ইসলামের চোট।

প্রথম ইনিংসে ১ রানে ২ উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ শেষ পর্যন্ত ৮৭.২ ওভারে ৩৫৫ রানে অলআউট হয়েছে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফলে এখনো ৭৩ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাইজুল ইসলামের চোট। একাদশে থাকলেও দ্বিতীয় দিনে তিনি বোলিং করতে পারেননি।

খেলা শেষে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বোলিং করা আঙুলে চোট পেয়েছেন তাইজুল। আঙুলে বলের আঘাত লাগায় সেটি ব্যান্ডেজ করে রাখা হয়েছে এবং পুরো দিন তাকে বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল তার অবস্থা আবার পরীক্ষা করা হবে।

তাইজুলের পরিবর্তে আজ বোলিং করেছেন মুশফিক হাসান। একাদশে না থাকলেও বিশেষ অনুমতি নিয়ে তাকে খেলানো হয়। ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।

মুশফিককে খেলানোর বিষয়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, তাইজুলের চোটের বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের জানিয়ে মুশফিককে বোলিং করানোর অনুমতি নেওয়া হয়।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন টিগ উইলি। ১৭৭ বলে ১৬টি চারসহ ১৩০ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান আসে উইকেটরক্ষক জেক ডোরানের ব্যাট থেকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাসান মাহমুদ। তিনি ৪টি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে এবং সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী একটি করে উইকেট শিকার করেন।

দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ক্যাম্পবেল থম্পসনের বলে সাদমান ইসলাম ৭ এবং মুমিনুল হক ৬ রান করে আউট হন। দিনের শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিম ৭ রানে অপরাজিত আছেন।

শেষ দিনে তাইজুল ইসলাম বোলিংয়ে ফিরতে পারেন কি না, সেটিই এখন বাংলাদেশের জন্য বড় প্রশ্ন। পাশাপাশি ৭৩ রানের ঘাটতি পেরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ ফেরানোর চ্যালেঞ্জও রয়েছে বাংলাদেশের সামনে।

বিষয় : খেলা অস্ট্রেলিয়া ক্রিকেট ক্রিকেট বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশ ক্রিকেট

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের আরেক দুঃশ্চিন্তা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x