শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

ডেক্স রিপোর্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সংসদ সদস্যদের কাছে আবেগঘন বক্তব্য রেখে বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। কয়েক মিনিটের মধ্যে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সভায় আবেগঘন পরিবেশ তৈরি হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন ফখরুল। দলের প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন তার ওপর আস্থা রেখে বিভিন্ন দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দলের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে কোনো ভুল বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, বিএনপি তাকে অনেক সম্মান ও দায়িত্ব দিয়েছে। সারা জীবন সেই সম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করবেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করবেন না বলেও অঙ্গীকার করেন।

সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যাওয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, সেখানে গেলে সহকর্মীদের মিস করবেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে সভায় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ সদস্যদের স্বাগত জানান এবং রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে তাদের অবহিত করেন। তিনিও মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল নিজেও ভোট দেবেন। তিনি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে।

পরে সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও বিএনপির সংসদ সদস্যদের মির্জা ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচিত হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। সে ক্ষেত্রে বুধবারের সংসদীয় দলের সভাটিই একজন সংসদ সদস্য হিসেবে তার শেষ সভা হতে পারে।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x