শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

নয় মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ

ডেক্স রিপোর্ট

ছবি: সংগৃহীত

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নয় মাসের মধ্যে প্রথমবারের মতো তার বোন ও স্ত্রীর সঙ্গে দেখা করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতি দেওয়ার পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন।

কারা সূত্রের বরাতে জানা গেছে, ইমরানের বোন নওরীন নিয়াজি চলতি বছরে প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করেন। প্রায় ১৫ মিনিটের এই সাক্ষাৎ কারাগারের কনফারেন্স রুমে হয়। এ সময় তারা ইমরানের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নওরীন ইমরানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের আগের আদেশের কথাও জানান বলে জানা গেছে।

তবে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছিল, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে এই সাক্ষাতের ব্যবহার করা হলে ইমরান খানকে দেওয়া এই সুবিধা প্রত্যাহার করা হতে পারে।

ইমরানের অন্য দুই বোন আলীমা খান ও উজমা খান এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে তার দলের রাজনৈতিক নেতাদেরও এই সাক্ষাতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

স্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ

কারা সূত্র জানিয়েছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সঙ্গেও তার প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট সাক্ষাৎ হয়েছে। আদিয়ালা কারাগারে বন্দি বুশরা বিবির সঙ্গে সাক্ষাতে তার সন্তান মুসা ও মুবাশারা মানেকা এবং ননদ মেহেরুন্নিসাও উপস্থিত ছিলেন।

এর আগে সুপ্রিম কোর্ট সরকারকে ইমরান খানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখার কথা ছিল।

বিষয় : পাকিস্তান ইমরান খান

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নয় মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x