শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা

ডেক্স রিপোর্ট

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে আয়োজিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ছবি: সংগৃহীত

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (২১ আগস্ট) ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ মাসব্যাপী উৎসবের অংশ হিসেবে খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ছয়টি দল অংশ নেয়।

নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। পরিবার-পরিজন নিয়ে শত শত নৌকা ও ট্রলারে করে নদীতে উপস্থিত হন নগরবাসী। নৌকার সারি আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে বুড়িগঙ্গা হয়ে ওঠে উৎসবমুখর।

ঢাকার প্রতি নগরবাসীর মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ আয়োজন করে।

প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার পিএস মাহমুদে পুরস্কার বিতরণ করা হয়।

নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে। বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ নদীগুলো দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরায় ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন তিনি। পাশাপাশি নদীর পাড় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগরবাসীর হাঁটা ও বিনোদনের উপযোগী পরিবেশ তৈরির কথাও জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব ও চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কামরাঙ্গীরচরে আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পও নেওয়া হয়েছে।

এবারের নৌকা বাইচে প্রথম পুরস্কার পেয়েছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয়েছে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল। তৃতীয় পুরস্কার পেয়েছে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ঢাকা বুড়িগঙ্গা নৌকা বাইচ

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x