বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

নাটোরে অটোভ্যানকে ধাক্কা দিয়ে চালক-যাত্রীকে চাপা দিল বাস

ডেক্স রিপোর্ট

ছবি: সংগৃহীত

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে অটোভ্যান চালক সাব্বির হোসেন (২৩) এবং বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে ভ্যানযাত্রী সাঈদ হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস বড়হরিশপুর বাইপাস এলাকায় অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। পরে বাসটি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বাসের চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : নাটোর সড়ক দুর্ঘটনা-২০২৬ নিহত দুই

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নাটোরে অটোভ্যানকে ধাক্কা দিয়ে চালক-যাত্রীকে চাপা দিল বাস

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে অটোভ্যান চালক সাব্বির হোসেন (২৩) এবং বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে ভ্যানযাত্রী সাঈদ হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস বড়হরিশপুর বাইপাস এলাকায় অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। পরে বাসটি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বাসের চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x