বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেত্রী আটক

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বিজিবি।  বুধবার (২১ অক্টেবার) বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয় তাকে। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।  এদিন রাতে বিজিবির ৫৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এ তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন মহিলা যুবলীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিজিবির জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করেছেন। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে বলে জানতে পেরেছে বিজিবি বলেও উল্লেখ করেন তিনি। আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি একজন যুবলীগ নেত্রীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন ওসি।  

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে কোন অঞ্চলে?

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে শক্তি আরও বাড়লে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’, যে নামটি দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজ-১৮ বাংলা। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে, এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী সোমবার পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যেতে পারে। একইসঙ্গে ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। একইসঙ্গে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হতে পারে। বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আজ পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।    

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে কোন অঞ্চলে?

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, টাকা ফেরত পাবেন ৩৩ হাজার দর্শক

গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলায় ভেস্তে যায় মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ আয়োজন। মাঠে কর্মকর্তা ও অতিথিদের ভিড়ে মেসিকে ঠিকমতো দেখতে পারেননি দর্শকেরা। মাত্র ২০ মিনিটের মতো স্টেডিয়ামে থাকার পরই মেসিকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালান। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ায় সেদিন থেকেই টিকিটের টাকা ফেরত চেয়ে আসছিলেন দর্শকরা। মেসিকে দেখতে না পাওয়া ৩৩ হাজার দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৯ আগস্ট) ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘মেসির বিপুল ভক্ত রয়েছে। তারা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারবো।’ এ ঘটনার জেরে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়েছিল। বরখাস্ত করা হয় বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে। সেই সময় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। টানা ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।কারাগার থেকে বেরিয়েই তৎকালীন রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন শতদ্রু। তার অভিযোগ, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা নন, তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও পদস্থ প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি দায়ী ছিলেন।

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, টাকা ফেরত পাবেন ৩৩ হাজার দর্শক

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। প্রবল বর্ষণের কারণে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, প্রতিকূল আবহাওয়া থাকলেও দিল্লি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) মঙ্গলবার সকাল পৌনে সাতটার পূর্বাভাসে জানায়, দিল্লির বিভিন্ন এলাকায় পরবর্তী তিন ঘণ্টায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।সোমবার অতিবৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। খারাপ আবহাওয়ার কারণে ওই দিন তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট জয়পুর, চণ্ডীগড় ও লখনউতে ঘুরিয়ে দেওয়া হয়।আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানান, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাসের সঙ্গে বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাসের সংঘর্ষের ফলে দিল্লিতে টানা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিতে দিল্লির পার্শ্ববর্তী গুরগাঁওয়ের রাজীব চক, ইফকো চক ও রেলওয়ে রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কও পানিতে ডুবে গেছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন স্কুলের কার্যক্রম অনলাইনে পরিচালনা এবং অফিসগুলোতে কর্মীদের ঘরে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে।

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। প্রবল বর্ষণের কারণে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, প্রতিকূল আবহাওয়া থাকলেও দিল্লি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) মঙ্গলবার সকাল পৌনে সাতটার পূর্বাভাসে জানায়, দিল্লির বিভিন্ন এলাকায় পরবর্তী তিন ঘণ্টায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।সোমবার অতিবৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। খারাপ আবহাওয়ার কারণে ওই দিন তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট জয়পুর, চণ্ডীগড় ও লখনউতে ঘুরিয়ে দেওয়া হয়।আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানান, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাসের সঙ্গে বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাসের সংঘর্ষের ফলে দিল্লিতে টানা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিতে দিল্লির পার্শ্ববর্তী গুরগাঁওয়ের রাজীব চক, ইফকো চক ও রেলওয়ে রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কও পানিতে ডুবে গেছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন স্কুলের কার্যক্রম অনলাইনে পরিচালনা এবং অফিসগুলোতে কর্মীদের ঘরে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে।

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

এবার নতুন আন্দোলনে ককরোচ জনতা পার্টি

এবার ভারতের শিক্ষা অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা সংস্কারে আন্দোলন শুরু হলেও, বর্তমানে তারা দেশের সরকারি স্কুলগুলোর জরুরি সংস্কারের দাবিতে প্রচারণা চালাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দিল্লির ফরিদাবাদের একটি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের দিকে তাকালে ভারতের শিক্ষা অবকাঠামোর করুণ দশা স্পষ্ট হবে। বাইরে থেকে নতুন রঙের প্রলেপ দেওয়া থাকলেও স্কুলটির ভেতরের অবকাঠামো অত্যন্ত ভঙ্গুর। সেখানে আটটি শৌচাগারের মধ্যে চারটিই আবর্জনায় পূর্ণ এবং ব্যবহারের অনুপযোগী। নয়টি শ্রেণিকক্ষের মধ্যে চারটি এরই মধ্যে পরিত্যক্ত।  সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে প্রায় ৯৪ হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। বিশ্ব গড় এবং দেশটির জাতীয় শিক্ষানীতির সুপারিশকৃত ৬ শতাংশ লক্ষ্যের বিপরীতে ভারত সরকার শিক্ষা খাতে মোট জিডিপির মাত্র ৪ দশমিক ১ শতাংশ ব্যয় করে থাকে। পর্যাপ্ত বাজেট বরাদ্দের অভাবে গ্রামীণ অঞ্চলের সরকারি স্কুলগুলো জরাজীর্ণ পড়ে রয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ২০টিরও বেশি গ্রামীণ স্কুল পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, তিনি কোথাও ন্যূনতম মানসম্মত অবকাঠামো পাননি। অধিকাংশ স্কুলে বেঞ্চ, পরিষ্কার শৌচাগার ও নিরাপদ পানির সংকট রয়েছে। হরিয়ানার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও প্রবীণ শিক্ষক চতার সিং জানান, নিয়মিত পাঠদানের বাইরেও শিক্ষকদের ঘনঘন নির্বাচন পরিচালনা বা ভোটার তালিকা সংশোধনের মতো কাজে মোতায়েন রাখা হয়, যা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে। রাজস্থানে হামলার শিকার সিজেপি শিক্ষা অবকাঠামো সংস্কারের আন্দোলনের মধ্যে রাজস্থানের জয়পুরের কাছে একটি সরকারি স্কুল ‘পরিদর্শনে’ গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। বিদ্যালয়টি মহিষের গোয়াল ঘর থেকে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা অভিযোগ করেছেন, পাথর ছুড়ে তাদের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে এবং কর্মীদের নির্যাতন করা হয়েছে। এ হামলার জন্য তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার ও কিছু স্থানীয়কে দায়ী করেছেন। শিক্ষার্থীদের ওপর গুলি, এফআইআরের দাবি রাহুলের এদিকে, সম্প্রতি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের ছররা গুলি চালানোর প্রতিবাদে এবং এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে সাহিল লোচাব নামের এক ভুক্তভোগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যাঁর শরীরে ২০০টি এবং চোখে ৩টি ছররা গুলি গেঁথে রয়েছে। অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট এরই মধ্যে ঘটনাটি তদন্ত করছে।

এবার নতুন আন্দোলনে ককরোচ জনতা পার্টি

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত: কফিনবন্দী ছয় বাংলাদেশির মরদেহ ফিরছে আজ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ ছয় বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে ফিরছে। এর মধ্যে পাঁচজনের মরদেহ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এবং একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হবে।বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আসবে সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, শিশুসন্তান স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম হোসেন এবং সাভারের আমিনবাজারের আহমেদ বাবুর মরদেহ। অন্যদিকে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হবে।শুক্রবার রাতে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার সকালে নিহতদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মরদেহগুলো কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সচালক সাব্বির হোসেন জানান, তিনটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো সীমান্তে নেওয়া হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শুক্রবার রাতে মরদেহগুলো কলকাতার পিস ওয়ার্ল্ডের হিমাগারে রাখা হয়েছে।পৃথক ধর্মীয় রীতিতে শেষকৃত্য ও দাফনদেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের শেষকৃত্য ও দাফন পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পৃথক ধর্মীয় রীতিতে সম্পন্ন হবে। দেবাশীষ দত্ত ও তাঁর শিশুসন্তান স্বর্ণশীষের সৎকার করা হবে। শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া মহাশ্মশানে বাবা-ছেলের সৎকারের প্রস্তুতি নেওয়া হয়েছে।অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম হোসেনের মরদেহ প্রথমে দেবাশীষের বাড়ির সামনে নেওয়া হবে। পরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় আফসানার বাবার বাড়িতে নেওয়ার পর তাঁদের কুষ্টিয়া পৌর কবরস্থানে মুসলিম রীতি অনুযায়ী দাফন করা হবে। বাদ মাগরিব থেকে এশার মধ্যে দাফনের প্রস্তুতি রয়েছে। তবে মরদেহ দেশে পৌঁছানোর সময়ের ওপর দাফনের সময়সূচি নির্ভর করবে।বিষয়টি নিশ্চিত করেছেন দেবাশীষের বাবা দিলীপ দত্ত ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে আফসানা শারমীনকে বিয়ে করেন দেবাশীষ দত্ত। তাঁদের দুই সন্তান—মহিমা ও স্বর্ণশীষ। সন্তানদের ঘিরেই ছিল তাঁদের সংসার।সরকারি খরচে দেশে ফিরছে মরদেহকলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ শুক্রবার দুপুরে জানিয়েছিলেন, সরকারি খরচে নিহতদের মরদেহ দেশে পৌঁছে দেওয়া হবে। কাগজপত্রের কিছু জটিলতার কারণে শুক্রবার মরদেহ পাঠানো সম্ভব হয়নি। পরে রাতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকালে সড়কপথে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।এদিকে নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার রেবতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছায় ভারতে থাকা এক আত্মীয়ের কাছে রেখে সেখানেই শেষকৃত্য করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।চিকিৎসার জন্য গিয়ে কফিনবন্দী হয়ে ফিরছেনগত মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লেগে দমবন্ধ হয়ে সাত বাংলাদেশি ও দুই ভারতীয়সহ মোট নয়জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহগুলো সেখানে রাখা হয়। শুক্রবার রাতে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে কফিনবন্দী মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। চলতি মাসের ৩ তারিখ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার ভাড়া বাসা থেকে স্ত্রী আফসানা শারমীন ও ছোট ছেলে স্বর্ণশীষকে নিয়ে কলকাতায় যান দেবাশীষ দত্ত। কয়েক দিন পর তাঁর শ্বশুর আকরাম হোসেনও কলকাতায় যান। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া এই পরিবারটির দেশে ফেরার কথা ছিল সুস্থ হয়ে। কিন্তু চিকিৎসা শেষে দেশে ফিরছেন কফিনবন্দী

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত: কফিনবন্দী ছয় বাংলাদেশির মরদেহ ফিরছে আজ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর: দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। তবে শেখ হাসিনার প্রত্যর্পণসহ সফরের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইছে ঢাকা। দিল্লির জবাব পাওয়ার পরই এ বিষয়ে বাংলাদেশের পরবর্তী অবস্থান নির্ধারণ করা হবে।ঢাকা ও দিল্লির সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। কারণ, প্রধানমন্ত্রীর ভারত সফর আয়োজন এবং দুই দেশের সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারস্পরিক আস্থা গুরুত্বপূর্ণ। আর বর্তমানে ঢাকা-দিল্লির আস্থার সংকটের অন্যতম প্রধান বিষয় দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা।বাংলাদেশের কূটনীতিকদের মতে, শেখ হাসিনার বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করলে দুই দেশের মধ্যে আস্থার সংকট অনেকটাই কমতে পারে। গত ৫ আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে নতুন করে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা গত দুই সপ্তাহে বিভিন্ন আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন না—এমন কথা বাংলাদেশ বলেনি। বরং সফরের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।তিনি জানান, ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। ওই সময় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ চায় ঢাকা এবং এ বিষয়ে অগ্রগতি জানতে চায়।এ ছাড়া আন্দোলনের পর নির্বাচনের আগে একটি বিশেষ সময়ে শহীদ ওসমান হাদী হত্যার সঙ্গে অভিযুক্ত একজনকে ভারতে গ্রেপ্তারের বিষয়টিও তুলে ধরা হয়েছে। তাকেও বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে।সালেহ শিবলী বলেন, এই দুই বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চায় বাংলাদেশ। ভারতের জবাবের ওপর প্রধানমন্ত্রীর ভারত সফর কখন হতে পারে, সেটিও অনেকটা নির্ভর করছে। তবে বাংলাদেশ সফর বাতিল করছে না উল্লেখ করে তিনি বলেন, ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। জবাব পাওয়ার পর দুই পক্ষের মধ্যে এ বিষয়ে আরও আলোচনা হবে। বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর: দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন। সফরের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সূত্র অনুযায়ী, ২০–২১ অথবা ২১–২২ আগস্ট—এই দুই সময়সীমার একটি সফরের জন্য বিবেচনায় রয়েছে। ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার পর সফরের তারিখ চূড়ান্ত হতে পারে। গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। পরদিন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন তিনি। এর পর থেকেই সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা শুরু হয়। দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। কূটনৈতিক সূত্রের মতে, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, পানি বণ্টন ও আঞ্চলিক যোগাযোগের বিষয়গুলো সফরে গুরুত্ব পেতে পারে। তবে সফরের তারিখ ও কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন কৃষক, এক বছর পর যা ঘটল

ভারতের রাজস্থানে চুরি ঠেকাতে জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন এক কৃষক। কিন্তু পরে ঠিক কোথায় টাকা পুঁতে রেখেছেন, তা ভুলে যান তিনি। প্রায় এক বছর পর সেই টাকা উদ্ধার হলেও ততদিনে উইপোকার আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গেছে পুরো অর্থ।জানা গেছে, প্রায় এক বছর আগে জমি বিক্রি করে ৫ লাখ টাকা পেয়েছিলেন ওই কৃষক। বাড়ি নির্মাণের পরিকল্পনা থাকলেও টাকা বাড়িতে রাখলে চুরি হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় তিনি অর্থগুলো একটি পলিথিনের ব্যাগে ভরে জমিতে গর্ত করে পুঁতে রাখেন।তবে মদ্যপানের অভ্যাস ও ভুলে যাওয়ার কারণে পরে টাকার অবস্থান আর মনে করতে পারেননি তিনি। একাধিকবার জমিতে খোঁজ করেও টাকা না পেয়ে বিষয়টি স্ত্রী ও ছেলেদের জানান। প্রথমে তারা বিষয়টি বিশ্বাস না করলেও পরে জমির বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি করেন। তাতেও কোনো সন্ধান মেলেনি।প্রায় এক বছর পর বর্ষা মৌসুমে চাষাবাদের প্রস্তুতির সময় মাটির নিচ থেকে সেই পলিথিনের ব্যাগটি বেরিয়ে আসে। পরে জমির বেড়া মেরামতের সময় কৃষকের স্ত্রী ও ছেলে ব্যাগটি দেখতে পান।ব্যাগ খুলে তারা দেখতে পান, ভেতরে থাকা ৫ লাখ টাকার নোটগুলো উইপোকায় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে।নষ্ট হওয়া নোট থেকে কোনো অর্থ উদ্ধার করা যায় কি না, সেই আশায় পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত নোটগুলো নিয়ে স্থানীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় যান। তবে নোটগুলোর অবস্থা দেখে ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে জেলার এসবিআইয়ের প্রধান শাখায় যোগাযোগ করেও কোনো সমাধান পাননি তারা। ফলে এক বছর পর টাকা খুঁজে পেলেও শেষ পর্যন্ত সঞ্চিত ৫ লাখ টাকা উদ্ধারের আশা হতাশায় পরিণত হয়।

জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন কৃষক, এক বছর পর যা ঘটল

৬ মাসে ৩৩২৩ ভারতীয়কে ফেরত পাঠাল কানাডা

চলতি বছরের প্রথম ছয় মাসে কানাডা থেকে রেকর্ডসংখ্যক ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৭৩ জন মেক্সিকান নাগরিককে ডিপোর্ট করা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম কানাডা থেকে ডিপোর্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত।কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। অভিবাসন নীতি লঙ্ঘন এবং কানাডার সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতির কারণে ভারতীয়দের ডিপোর্টের সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে মোট ৩ হাজার ৭৭৯ জন ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছিল। চলতি বছরের প্রথম ছয় মাসেই সেই সংখ্যার প্রায় ৮৮ শতাংশে পৌঁছে গেছে। বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় কানাডা থেকে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, যা অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় সর্বোচ্চ।কানাডা থেকে ভারতীয়দের ডিপোর্টের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায়ও অনেক বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। সে তুলনায় কানাডার সংখ্যা আড়াই গুণেরও বেশি।ভিসা জালিয়াতি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডায় অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যান হওয়াকে ডিপোর্টের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা কমাতে কানাডা সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতি আরও কঠোর করেছে। এর প্রভাবও ডিপোর্টের সংখ্যায় পড়ছে বলে মনে করা হচ্ছে।কানাডায় কোনো ব্যক্তিকে দেশ ছাড়ার ক্ষেত্রে সাধারণত তিন ধরনের নির্দেশ দেওয়া হয়। ‘ডিপার্চার অর্ডার’-এর ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে স্বেচ্ছায় দেশ ছাড়তে হয়। ‘এক্সক্লুশন অর্ডার’-এর মাধ্যমে এক থেকে পাঁচ বছর পর্যন্ত কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। আর ‘ডিপোর্টেশন অর্ডার’ হলে কানাডা সরকারের লিখিত অনুমতি ছাড়া পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ থাকে না।

৬ মাসে ৩৩২৩ ভারতীয়কে ফেরত পাঠাল কানাডা