শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেক্স রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন। সফরের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সূত্র অনুযায়ী, ২০–২১ অথবা ২১–২২ আগস্ট—এই দুই সময়সীমার একটি সফরের জন্য বিবেচনায় রয়েছে। ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার পর সফরের তারিখ চূড়ান্ত হতে পারে।

গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। পরদিন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন তিনি। এর পর থেকেই সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা শুরু হয়।

দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। কূটনৈতিক সূত্রের মতে, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, পানি বণ্টন ও আঞ্চলিক যোগাযোগের বিষয়গুলো সফরে গুরুত্ব পেতে পারে।

তবে সফরের তারিখ ও কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত রাষ্ট্রীয় সফর

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন। সফরের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সূত্র অনুযায়ী, ২০–২১ অথবা ২১–২২ আগস্ট—এই দুই সময়সীমার একটি সফরের জন্য বিবেচনায় রয়েছে। ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার পর সফরের তারিখ চূড়ান্ত হতে পারে।

গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। পরদিন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন তিনি। এর পর থেকেই সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা শুরু হয়।

দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। কূটনৈতিক সূত্রের মতে, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, পানি বণ্টন ও আঞ্চলিক যোগাযোগের বিষয়গুলো সফরে গুরুত্ব পেতে পারে।

তবে সফরের তারিখ ও কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x