বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

তথ্যপ্রযুক্তির সহায়তায় ১০১ হারানো মোবাইল উদ্ধার, স্বস্তি মালিকদের

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (১৭ জুন) Nasirabad-এ অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন Md. Masud Alam।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারানো সম্পদ উদ্ধারে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত অনুসন্ধানের মাধ্যমে ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধার করে ফিরিয়ে দিতে পারা পুলিশের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহারের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করতে কাজ করছে জেলা পুলিশ।

তিনি আরও জানান, জনগণের জানমাল রক্ষা, হারানো সম্পদ উদ্ধার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তথ্যপ্রযুক্তির সহায়তায় ১০১ হারানো মোবাইল উদ্ধার, স্বস্তি মালিকদের

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x