রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল (৪০), মো. আলমগীর (৪৫), মো. জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মো. সুমন (৪১), মো. রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। তাদের সবার বাড়ি কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গত ১৩ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক সোনারগাঁ থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
বিজ্ঞাপন

তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় চোর চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি হওয়া মালামাল কোথায় নেওয়া হয়েছে, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x