মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সাইবার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ডিজিটাল ট্রাস্ট ও শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে শিল্প ও মিডিয়ার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

বিস্তারিত:

দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য করতে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, একটি শক্তিশালী জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি শিল্প, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডিজিটাল অবকাঠামো নিরাপদ রাখতে সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফিনিক্স সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজনের মূল আয়োজক ছিল দ্য টিম ফিনিক্স গ্রুপ

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাইবার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x