মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জমি নিয়ে বিরোধ, মুরাদনগরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

ডেক্স রিপোর্ট

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ২১ নম্বর বাবুটিপাড়া ইউনিয়নের দারানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার দারানীপাড়া গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। তাঁর স্বামীর নাম মো. জসিম উদ্দিন। নিহত মনজুরুল আলম টুটু খালেদা আক্তারের ভাইয়ের ছেলে। তাঁর বাবার নাম মো. বাচ্চু মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আবু মিয়ার সঙ্গে নিহতদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল মুরাদনগর থানা এলাকায় হওয়ায় মুরাদনগর থানা-পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

বিষয় : কুমিল্লা জেলার খবর কুপিয়ে হত্যা মুরাদনগর চট্টগ্রাম বিভাগ

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধ, মুরাদনগরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ২১ নম্বর বাবুটিপাড়া ইউনিয়নের দারানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার দারানীপাড়া গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। তাঁর স্বামীর নাম মো. জসিম উদ্দিন। নিহত মনজুরুল আলম টুটু খালেদা আক্তারের ভাইয়ের ছেলে। তাঁর বাবার নাম মো. বাচ্চু মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আবু মিয়ার সঙ্গে নিহতদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল মুরাদনগর থানা এলাকায় হওয়ায় মুরাদনগর থানা-পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x