ব্রাজিলের রিও ডি জেনেরিওর মারিকার পাদ্রা দো মাকাকো পাহাড়ে ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। পাহাড়ের চূড়া থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে প্রাণ হারান পর্বতারোহী সাইয়ো রোচা আগুইয়ার আরাবাল।
ঘটনার পুরো দৃশ্যটি তার এক সহযাত্রীর ক্যামেরায় ধারণ হয়। ভিডিওতে দেখা যায়, একটি লাফ দেওয়ার পর তিনি ভারসাম্য হারিয়ে পাথর আঁকড়ে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গভীর খাদে পড়ে যান।
জানা গেছে, দুর্গম এলাকায় তার মরদেহ উদ্ধার করতে চার ঘণ্টারও বেশি সময় লাগে এবং উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়।
⚠️ সতর্কতা: বিপজ্জনক স্থানে ছবি বা ভিডিও তুলতে গিয়ে কখনোই নিজের জীবনের ঝুঁকি নেবেন না।