সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ, উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন

ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করা হয়। এর আগে সিজেপির নেতৃত্বে সংসদ অভিমুখে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়, যার ধারাবাহিকতায় এই নতুন কর্মসূচি পালন করা হয়েছে।

বিক্ষোভ চলাকালে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। বিরোধী নেতারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং চলমান আন্দোলনের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বাসভবন ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ ভারতের জাতীয় রাজনীতিতে বিরোধী দলগুলোর আন্দোলনকে আরও জোরালো করতে পারে। সংসদ ও রাজপথে সরকারবিরোধী কর্মসূচি আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ, উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x