বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

আসামে ভয়াবহ বন্যা: ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ২১ জনের মৃত্যু হয়েছে। এতে গত এক সপ্তাহে বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আসাম স্টেট ডিজাস্টার অথরিটির (এএসডিএমএ) তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের ১৬টি জেলার ৮৭২টি গ্রাম বন্যাকবলিত। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৬৪ হাজার ৬০০ ছাড়িয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী ও দমকল বাহিনী। এদিকে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে এবং হাজার হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আসামে ভয়াবহ বন্যা: ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x