রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কঙ্গোয় ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত ৪৩৮ জন

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ভয়াবহ আকার ধারণ করেছে ইবোলার প্রাদুর্ভাব। গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণা হওয়ার পর এখন পর্যন্ত ১ হাজার ৪০৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪৩৮ জনের মৃত্যু হয়েছে, যা প্রায় ৩১ শতাংশ মৃত্যুহার নির্দেশ করে।

বিজ্ঞাপন

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের প্রধান শহর কিসাঙ্গানিতেও প্রথমবারের মতো ইবোলা রোগী শনাক্ত হয়েছে। ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর মৃত্যুর পর পরীক্ষায় ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত নারীর মরদেহ গোপনে অন্য এলাকা থেকে কিসাঙ্গানিতে নিয়ে আসা হয়েছিল, যা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়িয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন, যাতে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোয় ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত ৪৩৮ জন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x