শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

খামেনির শোক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য থেকে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেহরানে পৌঁছেছেন প্রবাসী ইরানি মাজিয়া

রোববার (৬ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির প্রতি শ্রদ্ধা জানানো এবং মাতৃভূমির প্রতি সংহতি প্রকাশ করতেই এই দীর্ঘ যাত্রা করেছেন।

মাজিয়া বলেন,

“আমি এখানে এসেছি বিশ্বকে জানাতে—৪ হাজার বছরের পুরোনো একটি সভ্যতাকে কেউ ধ্বংস করতে পারবে না। কেউ যদি এমন চেষ্টা করে, তবে সে নিজের দেশকেই ধ্বংসের পথে ঠেলে দেবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি দাবি করেন, এই যুদ্ধ ইরানকে দুর্বল করেনি; বরং দেশটিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে।
বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, ইরানের তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই সংঘাত শুরু করেছে। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমা গণতন্ত্রের প্রয়োজন নেই এবং সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা তাদের সামনে রয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। বর্তমানে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান।

আগামী ৯ জুলাই উত্তরাঞ্চলীয় মাশহাদে তাকে দাফন করা হবে। এর আগে ইরাকের নাজাফ ও কারবালায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খামেনির শোক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য থেকে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x