বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

৭ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, পাস করেনি একজনও

ডেক্স রিপোর্ট

গোবিন্দপুর উচ্চবিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। তাদের সবাই ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। সাতজন শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয়টির এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির ফলাফল নিয়ে এ তথ্য জানা যায়। ১০ পরীক্ষার্থীর মধ্যে আটজন নিয়মিত এবং দুজন অনিয়মিত পরীক্ষার্থী ছিল।

অর্জুনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অবস্থিত বিদ্যালয়টিতে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানে কর্মরত রয়েছেন সাতজন শিক্ষক।

অভিভাবকদের অভিযোগ, সাতজন শিক্ষক থাকা সত্ত্বেও ১০ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়া বিদ্যালয়টির পাঠদানের মান নিয়ে প্রশ্ন তুলেছে। এমন ফলাফল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তারা শিক্ষার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছে, এবারের ফলাফল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো ফল করার চেষ্টা করবে তারা। এজন্য নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই বলেও তারা মনে করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী বলেন, ‘এবারই প্রথম এমন ফলাফল হয়েছে। ভৌগোলিক কিছু সমস্যাও রয়েছে। সামনে যাতে ভালো ফলাফল করা যায়, সে জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ এসএসসি পরীক্ষা ভূঞাপুর টাঙ্গাইল পরীক্ষা

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

৭ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, পাস করেনি একজনও

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x