সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

আসিয়ান জোটের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান পুতিন, জোর দিলেন বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতায়

কাজান, রাশিয়া: দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য দেশগুলোর সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত রাশিয়া-আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ইউরি উশাকভ জানান, ১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত এই সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন পুতিন। রাশিয়া ও আসিয়ানের মধ্যকার ৩৫ বছরের সম্পর্ক উদযাপন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বৈঠকে পুতিন বলেন, রাশিয়া এবং আসিয়ানভুক্ত দেশগুলো এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে, যেখানে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সমান সম্মান দেখানো হবে এবং কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

তিনি আরও বলেন, ইউরেশীয় অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথ কার্যক্রম ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

সম্মেলনে পুতিন উল্লেখ করেন, প্রতিটি দেশের নিজস্ব উন্নয়ন কৌশল ও দৃষ্টিভঙ্গি রয়েছে। রাশিয়া কখনোই নিজেদের মতাদর্শ অন্য দেশের ওপর চাপিয়ে দিতে চায় না এবং এটিকেই তিনি পারস্পরিক সহযোগিতার অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

সম্মেলনের ফাঁকে আসিয়ানভুক্ত দেশগুলোর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন রুশ প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ব্যবসায়ী মহলের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে।

এ সময় তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ব্রুনেইয়ের সুলতান হাসনাল বলকিয়াহ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

উল্লেখ্য, রাশিয়া আসিয়ানের পূর্ণ সদস্য না হলেও দীর্ঘ ৩৫ বছর ধরে ‘ডায়ালগ পার্টনার’ বা সংলাপ সহযোগী হিসেবে জোটটির সঙ্গে যুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে মস্কোর কৌশলগত আগ্রহ ক্রমেই বাড়ছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

আসিয়ান জোটের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান পুতিন, জোর দিলেন বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতায়

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x