জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু কর্মস্থল থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন তিনি।
ফরিদপুরের চরভদ্রাসনের এই প্রবাসী এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।