মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের নতুন রেকর্ড, এক বছরে আয় ৩৮ হাজার কোটি টাকার বেশি

বিশ্ব প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভারত। ২০২৫-২৬ অর্থবছরে দেশটি ৩৮ হাজার ৪২৪ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে নতুন রেকর্ড গড়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের তুলনায় এ খাতে আয় বেড়েছে ৬২ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ এক বছরে অতিরিক্ত ১৪ হাজার ৮০২ কোটি টাকার রপ্তানি আয় করেছে দেশটি।

এ সময় ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদনও রেকর্ড ১ দশমিক ৭৮ লাখ কোটি টাকায় পৌঁছেছে। মোট প্রতিরক্ষা রপ্তানির প্রায় ৫৫ শতাংশ এসেছে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর (DPSU) মাধ্যমে, আর বাকি প্রায় ৪৫ শতাংশ এসেছে বেসরকারি খাত থেকে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, গত এক বছরে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর রপ্তানি ১৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বেসরকারি খাতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের নতুন রেকর্ড, এক বছরে আয় ৩৮ হাজার কোটি টাকার বেশি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x