যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই Lebanon-এ নতুন করে হামলা চালিয়েছে Israel। শনিবার (২০ জুন) ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নাবাতিহ অঞ্চলে একাধিক বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এ ছাড়া ভোরের দিকে নাবাতিহ ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
এর আগে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, Hezbollah এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতি শুরুর অল্প সময়ের মধ্যেই নতুন হামলার ঘটনায় পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।