বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিল ইসরায়েল, তবুও থামছে না সংঘাত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। তবে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও সীমান্ত এলাকায় এখনো উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা এখন আর সক্রিয় হামলা চালাচ্ছে না, বরং শুধুমাত্র নিরাপত্তা জোনে আত্মরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে বলেও জানিয়েছে তারা।

গত শুক্রবার হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা হামলায় বহু লেবাননি নিহত হয়েছেন। বিশেষ করে দক্ষিণ লেবাননের তেবনিত এলাকায় এখনো সংঘর্ষ চলমান রয়েছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা নতুন করে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিল ইসরায়েল, তবুও থামছে না সংঘাত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x