সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকাডুবির ঘটনায় সাগরে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

নৌবাহিনীর সূত্র জানিয়েছে, একই ঘটনায় অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, নৌকাটিতে প্রায় ৬১ জন যাত্রী ছিলেন। ফলে এখনো বহু মানুষ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মিশর সীমান্তবর্তী তোব্রুক শহরের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি মরদেহে ইতোমধ্যে পচন ধরেছে এবং আশপাশের এলাকায় আরও মরদেহ ভেসে আসার সম্ভাবনা রয়েছে।

উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের জন্য ভূমধ্যসাগর আবারও এক মর্মান্তিক ট্র্যাজেডির সাক্ষী হলো।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x