বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা তাইওয়ানের

চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি ও যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনার পর পাঁচ দিনব্যাপী ‘যুদ্ধ প্রস্তুতি মহড়া’ শুরু করতে যাচ্ছে তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক বাহিনীকে বাস্তব যুদ্ধ পরিস্থিতির জন্য আরও প্রস্তুত ও আধুনিক করে তুলতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া ‘ইমিডিয়েট কমব্যাট রেডিনেস এক্সারসাইজ’ বা ‘তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি মহড়া’ আগামী শুক্রবার পর্যন্ত চলবে। এটি তাইওয়ানের সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ।

চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। তবে তাইওয়ান নিজেদের স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে পরিচালনা করছে এবং দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার জনগণের হাতে থাকা উচিত বলে মনে করে।

তাইওয়ানের অভিযোগ, বেইজিং সামরিক চাপ বাড়াতে নিয়মিতভাবে দ্বীপটির আশপাশের আকাশ ও সমুদ্রসীমায় যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করছে। এ কারণে সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা তাইওয়ানের

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x