মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মস্কো লক্ষ্য করে ইউক্রেনের ৬০ ড্রোন হামলা, ৪ বিমানবন্দর সাময়িক বন্ধ

রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রাতভর ৬০টি বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রাশিয়ার দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে এবং কোনো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

সোমবার ভোরে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ইউক্রেন থেকে আসা সব ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায় এবং সেগুলো অপসারণের কাজ শুরু করা হয়।

নিরাপত্তার স্বার্থে মস্কোর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর—শেরেমেতিওভো, দোমোদেদোভো, ভনুকোভো ও ঝুকোভস্কির কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কয়েক ঘণ্টা পর বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে মস্কোর সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে ইউক্রেন। গত সপ্তাহেও রাজধানীর তেল শোধনাগার লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় উভয় পক্ষের মধ্যে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ক্রমেই বাড়ছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মস্কো লক্ষ্য করে ইউক্রেনের ৬০ ড্রোন হামলা, ৪ বিমানবন্দর সাময়িক বন্ধ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x