রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্কের, ‘ইসলামিকরণ’ ঠেকানোর যুক্তি সরকারের

অভিবাসনমন্ত্রীর দাবি, জনপরিসরে ইসলামিক প্রভাব বাড়ছে; তবে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উঠেছে আইনি ও মানবাধিকার সংশ্লিষ্ট প্রশ্ন।

সংক্ষিপ্ত সংবাদ:
ডেনমার্ক সরকার দেশজুড়ে মসজিদের লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী মর্তেন বোদস্কভ। তাঁর দাবি, ক্রমবর্ধমান ‘ইসলামিকরণ’ ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ড্যানিশ সংবাদ সংস্থা রিৎজাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেনমার্কের বাড়িঘরের ওপর থেকে আজানের ধ্বনি শোনা উচিত নয়। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম এবং তারা সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়।

এই মন্তব্য এমন সময়ে এলো, যখন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বে ডেনমার্ক অভিবাসন নীতি আরও কঠোর করছে। এর আগে ২০২৬ সালের শুরুতে দেশটির পার্লামেন্ট মুখঢাকা হিজাব ও নেকাব নিষিদ্ধ করে আইন পাস করেছে।

তবে আজান নিষিদ্ধের পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারণ ডেনমার্কের সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। সমালোচকদের মতে, এ ধরনের পদক্ষেপ একটি নির্দিষ্ট ধর্মকে লক্ষ্যবস্তু করতে পারে এবং মৌলিক অধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি করে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্কের, ‘ইসলামিকরণ’ ঠেকানোর যুক্তি সরকারের

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x