মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

হরমুজে ‘যোগাযোগ চ্যানেল’ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করা এবং হরমুজ প্রণালি সচল রাখার লক্ষ্যে সম্প্রতি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। সেই আলোচনায় একটি যোগাযোগ চ্যানেল স্থাপনের বিষয় উঠে এলেও এ নিয়ে দুই দেশের বক্তব্যে দেখা দিয়েছে স্পষ্ট বিরোধ।

শনিবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, হরমুজ প্রণালির উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সরাসরি যোগাযোগব্যবস্থা (কমিউনিকেশন চ্যানেল) চালু করা হয়েছে।

তবে এ দাবি পুরোপুরি নাকচ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো যোগাযোগব্যবস্থার অস্তিত্ব নেই। এমন কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

দুই পক্ষের পরস্পরবিরোধী এই বক্তব্যের ফলে হরমুজ প্রণালি ঘিরে চলমান কূটনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হরমুজে ‘যোগাযোগ চ্যানেল’ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x