সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, গুরুতর আহত ছেলে

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে।

শুক্রবার (স্থানীয় সময়) রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। নিহত অপর দুইজন হলেন তার স্ত্রী এবং ৫ বছর বয়সী কন্যাসন্তান।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অস্ত্র হাতে ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই কামাল হোসেন, তার স্ত্রী ও কন্যা নিহত হন।

এ সময় হামলাকারীকে বাধা দিতে গেলে কামালের ১৮ বছর বয়সী ছেলেকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ফ্ল্যাট থেকে বের হয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং তার অবস্থা স্থিতিশীল।

ঘটনার পর রোম পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং হামলাকারীকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করেছে। ইতোমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

পুলিশ জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—সব দিকই তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রবাসীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, গুরুতর আহত ছেলে

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x