মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বাংলাদেশ নিয়ে মন্তব্যের জেরে কলকাতার ইসকন মুখপাত্র রাধারমণ দাস বহিষ্কার

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে প্রকাশ্য মন্তব্য এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে অবস্থান নেওয়ার পর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কলকাতা শাখার সহ-সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাসকে সব ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল বিভিন্ন বিষয়ে গত কয়েক বছর ধরে রাধারমণ দাসের প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে অসন্তোষ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, তার মতামতের কারণে নয়; বরং সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম-কানুন বারবার লঙ্ঘনের অভিযোগে তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসকন জানায়, রাধারমণ দাসকে ‘বাধ্যতামূলক ছুটিতে’ পাঠানো হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সংগঠনের পক্ষে গণমাধ্যমে বক্তব্য দিতে, সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে কিংবা জনসম্মুখে ইসকনের প্রতিনিধিত্ব করতে পারবেন না।

সংগঠনটি আরও জানিয়েছে, ভবিষ্যতে ইসকনের অবস্থান বা নীতির বিষয়ে কেবল অনুমোদিত প্রতিনিধিরাই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাংলাদেশ নিয়ে মন্তব্যের জেরে কলকাতার ইসকন মুখপাত্র রাধারমণ দাস বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x