রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ছাড়াল ১,৩০০, মৃত্যু ৩৭৭

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৩০৭ জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে এবং ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে প্রকাশিত হালনাগাদ তথ্যে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত
হয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ওত-উয়েলে নামের আরও একটি প্রদেশেও ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই প্রদেশটির সীমান্ত দক্ষিণ সুদানমধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে সংযুক্ত, ফলে সংক্রমণ আরও বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্ত এলাকায় দ্রুত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬

কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ছাড়াল ১,৩০০, মৃত্যু ৩৭৭

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x