বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মোদির মুখোশ পরে মোবাইলের দোকানে চুরির চেষ্টা, ভাইরাল সিসিটিভি ভিডিও

ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি মুখোশ পরে একটি মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করেছেন এক ব্যক্তি। তবে তালা ভাঙতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পালিয়ে যান তিনি। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, রোববার রাতে ভিলওয়ারার কারেদা থানা এলাকায় ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। কয়েকবার চেষ্টা করেও সফল না হওয়ায় তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজে মুখোশ ছাড়া ওই ব্যক্তির মুখ দেখা গেছে। তাকে শনাক্তে কাজ চলছে। একই রাতে ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরের আরেকটি মোবাইল ফোনের দোকানেও চুরির ঘটনা ঘটেছে। তবে দুই ঘটনার সঙ্গে একই ব্যক্তি জড়িত কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মোদির মুখোশ পরে মোবাইলের দোকানে চুরির চেষ্টা, ভাইরাল সিসিটিভি ভিডিও

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x