রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘ট্রাম্প পোষা প্রাণীদের চুপ রাখবেন বলেছেন, অবাধ্য হলে কঠোর শিক্ষা দেব’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত’ করা হয়েছে বলে মন্তব্য করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি ইসরায়েলের নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পোষা প্রাণী’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ট্রাম্প ইসরায়েলকে সংযত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সেই প্রতিশ্রুতি কার্যকর না হলে এবং ইসরায়েলি নেতারা ‘তাদের মনিবের’ নির্দেশ না মানলে ইরান কঠোর জবাব দেবে।

বিজ্ঞাপন

আরাঘচি তার পোস্টে বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি সতর্ক করে বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা হামলার চেষ্টা হলে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।

প্রসঙ্গত, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর দুই সপ্তাহ আগে উভয় দেশ ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে সই করে, যেখানে উভয় পক্ষ ও তাদের মিত্রদের পরস্পরের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকার অঙ্গীকার করা হয়।

রোববার, ২৬ জুলাই ২০২৬

‘ট্রাম্প পোষা প্রাণীদের চুপ রাখবেন বলেছেন, অবাধ্য হলে কঠোর শিক্ষা দেব’

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x