শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

গরু জবাই নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ু সরকার

ভারতের তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছে মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার।

বুধবার (১ জুলাই) সংবাদমাধ্যম স্ক্রল জানায়, সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে রাজ্য সরকার বলেছে, গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, তা জনস্বার্থ মামলার (পিআইএল) সীমার বাইরে এবং রাজ্যে বিদ্যমান পশু জবাই–সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন

গত ২৭ মে বিচারপতি জি. আর. স্বামীনাথান ও ভি. লক্ষ্মীনারায়ণের বেঞ্চ কোরবানির ঈদসহ যেকোনো সময় গরু ও বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। আদালতে এ সংক্রান্ত আবেদন করেছিলেন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মক্কল কাটচি-র সাধারণ সম্পাদক। তিনি নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই বন্ধের নির্দেশনা চাইলেও আদালত সরাসরি গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

তামিলনাড়ু সরকার বলেছে, আদালতের এই নির্দেশ কার্যত পুরো রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করে দিয়েছে। অথচ বিদ্যমান আইনে ১০ বছর বা তার বেশি বয়সী এবং কর্মক্ষমতা হারানো গবাদিপশু জবাইয়ের অনুমতি রয়েছে। তাই আদালতের নির্দেশ আইনগত সীমা অতিক্রম করেছে বলে দাবি সরকারের।

এছাড়া সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, হাইকোর্ট যে ধরনের নির্দেশনা দিয়েছেন, তা মামলার আবেদনকারীও চাননি। তাই রায়টি স্থগিত করার আবেদনও জানিয়েছে তামিলনাড়ু সরকার।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গরু জবাই নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ু সরকার

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x