সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ইতিহাস গড়তে যাচ্ছেন ইলন মাস্ক, হতে পারেন প্রথম ট্রিলিয়নার

স্পেসএক্সের আইপিওতে ইতিহাসের দ্বারপ্রান্তে ইলন মাস্ক, হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার

প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবের Elon Musk বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন। ওয়াল স্ট্রিটে শুক্রবার (১২ জুন) স্পেসএক্সের সম্ভাব্য শেয়ারবাজার অভিষেকের মাধ্যমে তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারেন বলে জানিয়েছে রয়টার্স।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, স্পেসএক্সের রেকর্ড গড়া আইপিও ঘোষণার আগেই মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৬৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই সম্পদ নিয়ে তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ধরে রেখেছেন।

রকেট নির্মাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সে মাস্কের মালিকানা প্রায় ৪২ শতাংশ। প্রতিষ্ঠানটি প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু করতে যাচ্ছে। কোম্পানিটি প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫৫ দশমিক ৬ মিলিয়ন শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে।

স্পেসএক্সের এই আইপিও সফল হলে ব্যক্তিগত সম্পদের দিক থেকে নতুন এক বিশ্বরেকর্ড গড়তে পারেন ইলন মাস্ক।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন ইলন মাস্ক, হতে পারেন প্রথম ট্রিলিয়নার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x