বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়, শেষ বিদায়ের প্রস্তুতি ইরানে

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানের ছয়টি শহরের পাশাপাশি ইরাকের ঐতিহাসিক কারবালায়ও মরদেহ নেওয়া হবে।
বিজ্ঞাপন

আগামী ৪ এপ্রিল রাজধানী তেহরানের নির্মাণাধীন ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে খামেনির মরদেহ রাখা হবে। পরে তেহরানের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোম, এরপর নাজাফ ও কারবালায়। সর্বশেষ ৯ জুলাই তার জন্মস্থান মাসহাদে দাফন করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও নেতাদের এই শেষ বিদায়ে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের ধারণা, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে দুই কোটিরও বেশি মানুষ উপস্থিত হতে পারেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়, শেষ বিদায়ের প্রস্তুতি ইরানে

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x