সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

হরমুজ প্রণালিতে নতুন সংঘাত: ইরানের ড্রোন হামলা, জবাবে মার্কিন প্রতিরক্ষা

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রণালি অতিক্রম করতে চাওয়া বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

শনিবার (১৩ জুন) মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল। তবে মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে হামলার সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক হামলার ঘটনায় কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, গত কয়েক ঘণ্টায় ছোড়া সব ড্রোনই সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা বজায় রাখতে মার্কিন বাহিনী ও মিত্র দেশগুলোর নৌবাহিনী সক্রিয় রয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অঞ্চলটিতে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে সম্পন্ন হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে নতুন সংঘাত: ইরানের ড্রোন হামলা, জবাবে মার্কিন প্রতিরক্ষা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x