সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

আবাবিল’ ড্রোন হামলায় নিহত ইসরায়েলি সেনা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে, তারা ‘আবাবিল’ নামের একটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের তায়রে এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেয়। এরপর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। বর্তমানে ওইসব এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

গোষ্ঠীটি এমন ড্রোন ব্যবহার করছে, যেগুলো ফাইবার-অপটিক প্রযুক্তিনির্ভর হওয়ায় সহজে শনাক্ত বা ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে ধ্বংস করা যাচ্ছে না। এসব ড্রোনে বিস্ফোরক বহন করে সরাসরি সেনা ও সামরিক যানবাহনে আঘাত হানা হচ্ছে।

হিজবুল্লাহর দাবি, সাম্প্রতিক সময়ে লেবাননে নিহত হওয়া বেশিরভাগ ইসরায়েলি সেনার মৃত্যু ড্রোন হামলার কারণেই ঘটেছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

আবাবিল’ ড্রোন হামলায় নিহত ইসরায়েলি সেনা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x