বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫; আহত শতাধিক

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে কয়েদি ও কারা প্রশাসনের মধ্যে ভয়াবহ দাঙ্গায় ২৫ জন নিহত এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত টানা সংঘর্ষ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হলে দাঙ্গা থামে।

নিহতদের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারারক্ষী ও কর্মকর্তা রয়েছেন। আহতদের মধ্যে বন্দি ও কারা প্রশাসনের সদস্য—উভয়ই রয়েছেন। তাদের নেগোম্বো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন

কারা কর্তৃপক্ষ জানায়, প্রথমে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা প্রশাসন হস্তক্ষেপ করলে সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়।

বর্তমানে ২ হাজার ৪১৭ জন বন্দি থাকা এই কারাগারে কী কারণে দাঙ্গার সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫; আহত শতাধিক

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x