ইউক্রেনের রাজধানী কিয়েভ, দক্ষিণাঞ্চলের জাপোরিজ্জিয়া এবং সীমান্তবর্তী সুমি অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী—
? কিয়েভে নিহত ১৮ জন
? কিয়েভের আশপাশে ৬ জন
? জাপোরিজ্জিয়ায় ২ জন
? সুমি অঞ্চলে ২ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোন ব্যবহার করে। অধিকাংশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা গেলেও সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, কিয়েভে অন্তত ৩০টি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ও ক্ষেপণাস্ত্র দেশেই উৎপাদনের অনুমতি (লাইসেন্স) চেয়েছেন। তার দাবি, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা ইউক্রেনের রয়েছে এবং এ ধরনের উৎপাদন দেশটির পাশাপাশি মিত্র দেশগুলোকেও সহায়তা করতে পারবে।