সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ইরান ইস্যুতে ক্ষুব্ধ ট্রাম্প, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ন্যাটো জোটে স্পেনকে "ভয়ানক অংশীদার" বলেও মন্তব্য করেন।
বিজ্ঞাপন

জানা গেছে, গত মার্চে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের সময় স্পেন তাদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। শুধু তাই নয়, মার্কিন যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দেয় দেশটি। ওই সিদ্ধান্তের জেরেই ট্রাম্প এবার কঠোর অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র ও স্পেনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং ন্যাটো জোটের অভ্যন্তরীণ সম্পর্কেও প্রভাব পড়তে পারে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ইরান ইস্যুতে ক্ষুব্ধ ট্রাম্প, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x