মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মধ্যপ্রাচ্যে একযোগে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত চারটি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যৌথভাবে অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন

ইরানের এক সামরিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে লক্ষ্যবস্তুগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে দাবি করা হয়েছে।

ইরানি সূত্রের দাবি অনুযায়ী, হামলায় মার্কিন ঘাঁটিগুলোর একাধিক সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন কর্তৃপক্ষও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলে হামলার প্রকৃত প্রভাব ও ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে একযোগে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x