ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে। দেশটির দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়েছে।
? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী:
- জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন F-18 যুদ্ধবিমান রাখা এলাকা ও হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
- বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা কেন্দ্র, গুদাম ও জ্বালানি ট্যাঙ্কে হামলার দাবি করেছে আইআরজিসি।
- ইরানের দাবি, এসব হামলায় বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
⚠️ উল্লেখ্য, এসব ক্ষয়ক্ষতির দাবি ইরানের পক্ষ থেকে করা হয়েছে। স্বাধীনভাবে সব তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি।