সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: ৬০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৫০ জন নিখোঁজ

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকাটিতে থাকা ৬০ জনের মধ্যে ৫০ জন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পূর্ব লিবিয়ার তোব্রুক উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি। কিছুদূর যাওয়ার পরই এটি ডুবে যায়। মাত্র ১০ জন সাঁতরে বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন, পরে তাদের উদ্ধার করে কোস্ট গার্ড।

লিবিয়ার উপকূল দীর্ঘদিন ধরেই ইউরোপগামী অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান রুট। মানবপাচারকারীদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এই সমুদ্রযাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন

জাতিসংঘের অভিবাসন সংস্থা (IOM)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: ৬০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৫০ জন নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x