মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মার্কিন বাহিনীর জল-ড্রোন ডিপো এবং প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ১৬ জুলাই রাতে ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও অন্যান্য স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়। এতে ডিপোতে থাকা অধিকাংশ জল-ড্রোন ধ্বংস হয়েছে এবং এআই কেন্দ্র সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তবে বাহরাইন সরকার, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর কিংবা সেন্টকম এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযান ও পাল্টা হামলার দাবি করছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x